আমাদের সম্পর্কে

একটি বিশ্বস্ত ইসলামী সেবামূলক প্রতিষ্ঠান। আমরা শিক্ষা, স্বাস্থ্য, এবং মানবিক সহায়তায় নিবেদিত।

নীতি ও আদর্শ

  • পবিত্র কুরআন ও আল্লাহর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা কর্মনীতিই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল আদর্শ।
  • ইসলামের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ মুসলিমদের অনুসৃত পদ্ধতির আলোকে কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
  • উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের নীতি মেনে চলা।
  • সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সংহতকরণ এবং মানবিক চেতনার জাগরণ।
  • ইসলামী দাওয়াহ এবং কার্যক্রমের ক্ষেত্রে উগ্রতা বা কঠোরতা পরিহার করে উদারতা ও সহনশীলতার নীতি অবলম্বন করা এবং দাওয়াহ ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় প্রজ্ঞা, বিচক্ষণতা এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা।
  • আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের কল্যাণে কাজ করাকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে দেখা।
  • ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য দাওয়াহ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
  • জনগণের প্রদত্ত দান অর্থ ও সম্পদকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত হিসেবে গণ্য করা এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
  • সংগৃহীত তহবিল এবং ব্যয়ের প্রতিটি হিসাবের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।
  • পরিচালনা পর্ষদ এবং কর্মীদের সকল কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
  • প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষণের ব্যবস্থা রাখা।
  • প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের মধ্যে সর্বোচ্চ সততা ও নৈতিকতার মান বজায় রাখা। কোনো প্রকার দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় না দেওয়া।
  • সকল ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করা; শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক কার্যক্রমে গুণগত মান বজায় রাখা।
  • রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং যে কোনো রাজনৈতিক দল-উপদল বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে কাজ করা।
  • দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ করা এবং তাদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা।
  • সেবা কার্যক্রমের ক্ষেত্রে দরিদ্র, অসহায়, এতিম, বিধবা এবং দুর্যোগ কবলিত মানুষকে অগ্রাধিকার দেওয়া।
  • দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা।
  • সাময়িক সহযোগিতার তুলনায় স্থায়ী দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন আমাদের নীতি।

লক্ষ্য-উদ্দেশ্য

  • কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার।
  • জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য ইসলামী আলোচক ও দা‘য়ী তৈরি করা।
  • কুরআন-সুন্নাহভিত্তিক যুগোপযোগী শিক্ষা গবেষণাকেন্দ্র স্থাপন, পাঠক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা।
  • আদ-দাওয়াহ ইসলামী পাঠাগারের চেতনাকে কেন্দ্রে রেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা।
  • স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ বছরে ১ লক্ষ বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টি।
  • অসহায় ও দরিদ্র নারীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা।
  • দরিদ্র ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ প্রদান ও সহায়ক কার্যক্রম পরিচালনা।
  • শিক্ষা, সংস্কৃতি ও নানা সামাজিক ও জীবনমুখী বিষয়ের ওপর প্রতিযোগিতার আয়োজন।

আয়-ব্যয়ের নীতিমালা

  • বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বেচ্ছা অনুদান ও অর্থসহায়তা।
  • সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এককালীন ও নিয়মিত অনুদান।
  • ফাউন্ডেশনের যে কোনো প্রকল্পের জন্য সংগৃহীত অর্থ।
  • সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত।
  • ইফতার ও কুরবানীসহ বিশেষ বিশেষ খাতে উসুলকৃত অর্থ।
  • ফাউন্ডেশনের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের আয়।
আমাদের সাথে কথা বলুন